২৮ মার্চের হরতালে গণপরিবহন চলবেঃ মালিক সমিতি
বাম গণতান্ত্রিক ঐক্যজোটের ডাকা আগামী ২৮ মার্চের হরতালে ঢাকা শহর, শহরতলী এবং আন্তঃজেলা রুটে বাস-মিনিবাস চলাচল করবে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। শনিবার (২৬ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান।
০৮:০৭ পিএম, ২৬ মার্চ ২০২২ শনিবার